০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১,১০০ শিশু হতাহত: ইউনিসেফ
Reporter Name
- আপডেট : ০২:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৩৪২ বার দেখা হয়েছে
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলজুড়ে এক হাজার ১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম হামলার পর থেকে ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরায়েলে চার শিশু এবং কুয়েতে একজন শিশুর নিহত হওয়ার খবর রয়েছে।
বিবৃতিতে বলা হয়, শিশুদেরকে হত্যা বা আহত করা এবং তাদের জন্য প্রয়োজন, এমন জরুরি সেবা ধ্বংস করাকে কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।
Tag :










