০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
Reporter Name
- আপডেট : ০৩:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২৯৬ বার দেখা হয়েছে
মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক্সে এক বিবৃতিতে বলেছে, কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং ইরাকের হারিরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ এই বিবৃতি শেয়ার করে জানায়, “বড় পরিসরের এই হামলায়” মধ্যপ্রাচ্যের এই অঞ্চলজুড়ে থাকা মার্কিন পঞ্চম নৌবহরও লক্ষ্যবস্তু ছিল এবং এতে “মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো ধ্বংস হয়েছে।”
আরেকটি পোস্টে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এটা “সবচেয়ে ভয়াবহ ও বিশাল অভিযান।”
এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা।
Tag :












