কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রী পদের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ভোটে জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির, যারা আগে জামায়াতে ইসলামীর মিত্র ছিল।
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। ২০২৪ সালে জেনজি প্রজন্মের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন।
বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান, বিশ্বের বড় মুসলিম–সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি এটি। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম, তবে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথাও বলা আছে। দেশের অধিকাংশ মানুষ সুন্নি মুসলমান।














