বরইচারা দোকান ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
- আপডেট : ১২:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৪২৮ বার দেখা হয়েছে
ঈশ্বরদীর বরইচারা দোকান ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮.৩০ ঘটিকার সময় এ সভার আয়োজন করা হয়। ১ বছর পূর্তিতে দোকান সমিতির কার্যনির্বাহী সদস্যরা এ সভার আয়োজন করে।
বরইচারা দোকান ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোঃ স্বপন প্রাং এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মমিন মেডিকেল হলের স্বত্বাধিকারী ও অত্র সমিতির সভাপতি মোঃ আব্দুল মমিন। তিনি সমিতির বার্ষিক সভায় বলেন, দোকান ব্যবসায়ী সমিতি গঠন করার পর থেকেই অত্র বাজারের প্রায় সকল দোকানদারদের সুবিধার পাশাপাশি অসুবিধার বিষয়গুলো সমাধান করার জন্য নিরলসভাবে এ সমিতি কাজ করে যাচ্ছে।আগামীতে সকল দোকানদারদের সহযোগিতার মাধ্যমে এ বাজারের দোকান ব্যবসার সকল ত্রুটি বিচ্যুতি দূর করে সুন্দর ও টেকসই ব্যবসার পথ সুগম করা হবে বিষয়টি তুলে ধরেন সাধারন ব্যবসায়ীর মধ্যে।
তিনি বার্ষিক সভায় আরও উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন সেটা হল, দোকান সমিতি গঠন হওয়া থেকে শুরু করে সকল আয় ব্যয়ের হিসাব তুলে ধরার পাশাপাশি আগামী দিনে সকলের ঐক্য প্রচেষ্টায় সমিতির উন্নয়ন মূলক কাজ ও টেকসই ব্যবসা গঠনে অগ্রনী ভূমিকা পালনে সচেষ্ট থাকার কথা ব্যক্ত করেন।
অত্র সমিতির সভায় আরও বক্তব্য রাখেন অত্র সমিতির অন্যতম উপদেষ্টা মোঃ আনিসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্জুর রহমান মুন্জু। প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সলিমপুর বিট অফিসার এসআই মোঃ রাসেল। তিনি এ সমিতির সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতার কথা তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অত্র সমিতির কোষাদক্ষ মোঃ শামীম ও শামসুল হোসেন।
পরিশেষে দোয়া ও সকল সদস্যদের প্রীতিভোজের মাধ্যমে অত্র সমিতির বার্ষিক সভার কার্যক্রম সমাপ্তি করা হয়।























