পাবনা-৪ আসনে আবু তালেব মন্ডলের নির্বাচনী ইশতেহার ঘোষণা
- আপডেট : ১২:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৯৫ বার দেখা হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলা উন্নয়নকে প্রাধান্য দিয়ে ৮ টি ধাপে ৪৮ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক আবু তালেব মণ্ডল নিজেই ইশতেহার পাঠ করেন।
১। পাবনা-৪ আসনের অবকাঠামোগত ও যোগাযোগের উন্নয়ন নিশ্চিত করা হবে।
২। শিক্ষা ও মানবসম্পদের উন্নয়ন নিশ্চিত করা হবে।
৩। চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হবে।
৪। যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
৫। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।
৬। কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
৭। পরিবেশ, নদী ও জলসম্পদের আধুনিক টেকসই বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন নিশ্চিত করা হবে।
৮। আইনশৃংখলা ও জননিরাপত্তার উন্নয়নে ঝুকিপূর্ণ এলাকায় সিসিটিভি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি টহল নিশ্চিত করা হবে।
ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আবু তালেব মণ্ডল।
পাবনা-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক আমির হাফেজ আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সর্বপরি ঈশ্বরদী ও আটঘরিয়ার উন্নয়নে বৈষম্যদূরীকরন করে উভয় উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত ও বাস্তবায়ন করা হবে।
























