১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাবনা র্যাব-১২ অভিযানে মাদকদ্রব্য সহ এক মাদক ব্যবসায়ী আটক
অন্যদেশ ডেস্ক
- আপডেট : ০২:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২৯৩ বার দেখা হয়েছে
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় র্যাব-১২, এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ঈশ্বরদী থানাধীন আমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি দল অংশগ্রহণ করে।
অভিযানকালে মোঃ সুমন মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি নাটোর জেলার লালপুর থানার ভাদুর বটতলা (পুরাতন ঈশ্বরদী) এলাকার বাসিন্দা।
এসময় তার নিকট থেকে মোট ৭৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ৩২ বোতল ফেন্সিডিল, ৪০ বোতল ইস্কাফ এবং ৩ বোতল ফেয়ারডিল।
Tag :










