১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় টাইফয়েড টিকার আওতায় ৭ লক্ষ ৭৪ হাজার ৮০৯ জন শিশু

পাবনা প্রতিনিধি
  • আপডেট : ০৮:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৫২৬ বার দেখা হয়েছে

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন/২৫, পাবনা জেলা পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলায় EPI কর্মসূচির আওতায় ৭ লাখ ৭৪ হাজার ৮০৯ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণী হয়েছে। এই লক্ষ্যমাত্রায় আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার ২ হাজার ৯৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। এছাড়াও ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৮৬০ টি অস্থায়ী ও ১৪ টি স্থায়ী EPI টিকাদান কেন্দ্র হতে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এবং ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশু টিকা গ্রহণ করতে পারবে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দেশব্যাপী টাইফয়েডের টিকা প্রদান ক্যাম্পেইন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে পাবনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরামর্শ বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।‘শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় টাইফয়েড টিকাদান বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা সামিউল ইসলামের উপস্থাপনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ। সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এম রাশীদুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলামসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Tag :

Please Share This Post in Your Social Media

পাবনায় টাইফয়েড টিকার আওতায় ৭ লক্ষ ৭৪ হাজার ৮০৯ জন শিশু

আপডেট : ০৮:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫