০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে প্রিপেইড মিটার না বসানোর অঙ্গীকার নেসকোর

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৫৫৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে নেসকো অফিস ঘেরাও করেন গ্রাহক ও সচেতন নাগরিক ফোরাম।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরদী বিদ্যুৎ (নেসকো) অফিসের সামনে সমাবেশে মিলিত হন গ্রাহক ও সচেতন নাগরিক ফোরাম। পরে তাঁরা ঈশ্বরদী-পাবনা সড়ক অবরোধ করেন। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে তাঁরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এ সময় তাঁরা চলমান প্রিপেইড মিটার বন্ধের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তের দাবি জানান। অন্যথায় দাবি না মানা পর্যন্ত নেসকো অফিস ঘেরাও করে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন বিদ্যুৎের গ্রাহকরা।

বক্তারা বলেন, ‘ ইতিপূর্বে প্রিপেইড মিটার লাগানোর বিরুদ্ধে আন্দোলন হয়েছে। নেসকোর পক্ষ থেকে বার বার দাবি মেনে নেওয়ার কথা বলা হলেও কিন্তু নেসকো সেই প্রতিশ্রুতি না রেখে পুনরায় আবাসিকে প্রিপেইড মিটার লাগানোর কার্যক্রম শুরু করেছে, যা গ্রাহকদের সাথে প্রতারণার সামিল’।

নেসকো ঘেরাও কর্মসুচীতে  বক্তব্য দেন ‘প্রিপেইড মিটার স্থাপন প্রতিরোধ’ কর্মসূচির সংগঠক আ ফ ম রাজিবুল আলম ইভান, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিক্ষার্থী ফজলে রাব্বি সিয়াম, মশিউর হোসেন নোমান, নুর আহম্মেদ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, খোরশেদ আলম দিপু প্রমুখ।

এ সময় আরও বক্তব্য দেন  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন মাহবুব প্রাপ্তি। তিনি বলেন, ‘প্রিপেইড মিটারে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষিত ও হয়রানি হচ্ছে। যারা সারাদিন রোজগার করে সংসার চালিয়ে থাকেন, তাদের জন্য এই প্রিপেইড সিস্টেম খুবই কষ্টকর। ঈশ্বরদীর অধিকাংশ মানুষই খেটে খাওয়া মানুষ। তাই এই সিস্টেমের প্রতিবাদে আমরা আজকের এ ঘেরাও কর্মসূচি দিয়েছি।

একপর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা মিছিল নিয়ে অফিসে গেলে নেসকোর আবাসিক প্রকৌশলী (নির্বাহী) আব্দুন নুর আলোচনার একপর্যায়ে গ্রাহকদের তোপের মুখে দাবি মেনে নিয়ে একটি লিখিত অঙ্গীকার করেন। তার স্বাক্ষরিত একটি সাদা কাগজে তিনি লেখেন, ‘প্রিপেইড মিটার লাগানো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করছি। ইতিপূর্বে ঈশ্বরদীতে লাগানো প্রতিটি প্রিপেইড মিটার নেসকো নিজ দায়িত্বে পাল্টে আগের মিটার লাগিয়ে দেবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

অফিস ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে প্রিপেইড মিটার না বসানোর অঙ্গীকার নেসকোর

আপডেট : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫