০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নয় কোটি টাকা আত্মসাৎ, সাঁথিয়ায় জনতা ব্যাংক ম্যানেজার গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
  • আপডেট : ০৮:২৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৭১৫ বার দেখা হয়েছে

পাবনার সাঁথিয়ায় জনতা ব্যাংক বনগ্রাম শাখার শাখা ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) হেমায়েত করিমকে গ্রাহকের সাড়ে ৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হেমায়েত করিমকে সাময়িক বহিষ্কারও করেছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক কর্তৃপক্ষের বরাত জানা যায়, জনতা ব্যাংক বনগ্রাম শাখার শাখা ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) হেমায়েত করিম দীর্ঘদিন যাবৎ কৌশলে গ্রাহকদের সাড়ে ৯ কোটি টাকা ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাৎ করেন। বুধবার (১৫ অক্টোবর) উক্ত ব্যাংকের একজন নারী গ্রাহক টাকা তুলতে আসলে তার একাউন্টে জমাকৃত টাকা পাওয়া না যাওয়ায় জনতা ব্যাংক পাবনা শাখায় অবহিত করেন। ভুক্তভোগী নারী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে জনতা ব্যাংক পাবনা শাখার কর্মকর্তাদের তদন্তে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় হেমায়েত করিমকে আতাইকুলা থানায় হস্তান্তর করে ব্যাংক কর্তৃপক্ষ।

হেমায়েত করিম গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক গ্রাহক ব্যাংকে প্রবেশ করে তাদের একাউন্ট যাচাই সাপেক্ষে জানতে পারে তাদের একাউন্টে জমাকৃত অর্থ নেই। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হ‌ওয়ার পাশাপাশি ব্যাংকের আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জনতা ব্যাংক পাবনা শাখার প্রিন্সিপাল অফিসার মঞ্জুরুল হক বলেন, হেমায়েত করিমের বিরুদ্ধে আমরা তদন্তে এসেছি।
এ বিষয়ে জনতা ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক ফরিদুর রহমান বলেন, অভিযুক্ত হেমায়েত করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত চলছে।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন নিশ্চিত করে বলেন, জনতা ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক ফরিদুর রহমানের দায়ের করা সাড়ে নয় কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংক বনগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হেমায়েত করিমকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ১৫৪ ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবারে অভিযুক্ত হেমায়েত করিমকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নয় কোটি টাকা আত্মসাৎ, সাঁথিয়ায় জনতা ব্যাংক ম্যানেজার গ্রেপ্তার

আপডেট : ০৮:২৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫