০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজায় সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন
বাসস
- আপডেট : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৪ বার দেখা হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
এ বছর দেশে প্রায় ৩৩ হাজার ৩৫০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে। সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব স্থানে পূজা উদ্যাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।














