০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ-হাইকোর্টে বিএনপি

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ১২:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৩৯২ বার দেখা হয়েছে

সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন ও পাবনা-৪ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বিএনপির ঐ আসনের প্রার্থীরা। আবেদনে ঐ দুই আসনের ভোট পুনর্গণনা চেয়েছে।

রাজশাহী-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন ঐ আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। অপরদিকে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন এর নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে দুই আসনের নির্বাচনি সরঞ্জামাদি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঐ আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দেওয়ার পাশাপাশি ১১ মে আবেদনগুলো শুনানির দিন রেখেছেন আদালত।

আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

Tag :

Please Share This Post in Your Social Media

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ-হাইকোর্টে বিএনপি

আপডেট : ১২:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬