দাশুড়িয়া বাজারে বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ২৬৫ বার দেখা হয়েছে
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সুশাসনসহ বিভিন্ন খাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। তারা আরও জানান, কৃষকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দলটি অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।























