০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমতে শুরু করেছে তেলের দাম

বিবিসি বাংলা
  • আপডেট : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৩০৮ বার দেখা হয়েছে

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলো নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারবে।

“ইরানের ওপর হামলা বন্ধ থাকলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনীও তাদের অভিযান বন্ধ রাখবে” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সব জাহাজের জন্য হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত করা হলেও সেখান দিয়ে চলাচল করতে হলে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে বলে জানিয়েছে তেহরান।

যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

যুদ্ধবিরতির ঘোষণা আসার পর প্রথম এক ঘণ্টায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১৩ দশমিক ছয় শতাংশ কমে বুধবার ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দামও প্রায় ১৪ দশমিক তিন শতাংশ কমে প্রতিব্যারেল ৯৬ দশমিক ৮০ ডলারে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার পর্যন্তও প্রতিব্যারেল তেল ১০০ ডলারের অনেক ওপরে বিক্রি হচ্ছিল।

যদিও তেলের দরে বড় পতন দেখা গেলেও সেটি আগের অবস্থায় ফিরে যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ছিল ৭০ ডলারের মতো।

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

কমতে শুরু করেছে তেলের দাম

আপডেট : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬