০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের মানববন্ধন

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৬:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৩৬১ বার দেখা হয়েছে

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নাগরিক অধিকার রক্ষা আন্দোলন, ঈশ্বরদী। স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, দালালচক্র, দুর্নীতি ও লুটপাটসহ সকল অরাজকতা অবিলম্বে বন্ধ, হাসপাতালের সেবার মান বৃদ্ধি, পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের যৌক্তিক দাবিতে ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলন আজ রোববার (২৬ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় স্মারকলিপি পেশ ও মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্লেষক ও কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সংগঠক, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, হিউম্যান এইড ব্লাড ডোনার,ঈশ্বরদী, সভাপতি, আহসান হাবিব, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, খালেদ বিন পার্থিব, ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আহবায়ক ইসমাদ্দোহা সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ইব্রাহীম হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভা সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক সাজ্জাদ হোসাইন সুজাত।

মানববন্ধনে বক্তারা ঈশ্বরদীর সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষে গভীর উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও দালালচক্রের কবলে পড়ে এই গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের প্রাপ্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই হাসপাতাল ঘিরে গড়ে ওঠা প্রভাবশালী সিন্ডিকেট সরকারি চিকিৎসা ব্যবস্থাকে পঙ্গু করে তুলেছে। বিদ্যমান অরাজকতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য, প্রশাসনিক দুর্বলতা ও কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে সৃষ্ট এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, দালালচক্র ও দুর্নীতিবাজ বলয় এখনো সক্রিয়। ৫ আগষ্টের পরবর্তি সময়ে ইউএইচএফপিও ও আরএমও পরিবর্তনের পরও এই প্রভাবশালী গোষ্ঠী হাসপাতালের সুষ্ঠু কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করছেন বলে উল্লেখ করেন।

বক্তারা এটাও বলেন, জনবল সংকটের সুযোগে কখনও কখনও নাইটগার্ড বা অন্যান্য কর্মচারীরা ডাক্তারের ভূমিকা নিয়ে ইনভেস্টিগেশন বা প্রেসক্রিপশনে হস্তক্ষেপ করছেন যা রোগীর জীবন ঝুঁকির কারণ হচ্ছে। কিছু অসাধু নার্স ও কর্মচারীর সহায়তায় ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালের দালালচক্র সক্রিয়ভাবে কমিশন বাণিজ্যে লিপ্ত রয়েছে। এমনকি সরকারের বিনামূল্যে প্রদেয় টিকা ও ভ্যাকসিনও টাকার বিনিময়ে বিক্রি করার মতো জঘন্য অনিয়মের খবর পাওয়া গেছে বলে তথ্য তুলে ধরেন।

ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ শহর উল্লেখ করে বক্তারা তাদের সুনির্দিষ্ট কিছু চাহিদা প্রশাসনিক কর্মকর্তাদের তুলে ধরেন,

**ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, দালালচক্র ও দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
**নিরাপত্তা নিশ্চিতকরণে হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং দালালদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা।
**হাসপাতালের সেবার মান উন্নয়নে কঠোর প্রশাসনিক তদারকি ও নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা।
**জনবল সংকট নিরসনে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দ্রুত প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও কর্মচারী নিয়োগের মাধ্যমে জনবল সংকট নিরসন করা।
**শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এই এলাকার জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবিলম্বে  ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করন করার পাশাপাশি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলের মানুষের জীবনরেখায় আপনি এই মানবিক ও প্রশাসনিক গুরুত্বের বিষয়টি বিবেচনা করে হাসপাতালের সেবা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, দুর্নীতিবাজ সিন্ডিকেটের উচ্ছেদ এবং সেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ লাঘব করবেন বলে আশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের মানববন্ধন

আপডেট : ০৬:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫