ঈশ্বরদীর বড়ইচরাতে আল্লাহর দান মোহাম্মাদিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ
- আপডেট : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ৪৯৪ বার দেখা হয়েছে
ঈশ্বরদীর বড়ইচরাতে আল্লাহর দান মোহাম্মাদিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২রা জানুয়ারি সকাল ৮.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত এই ক্যাডেট মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক সমাবেশের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়ইচরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও স্বনামধন্য বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ মাহবুল আলম বুলবুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, বিশিষ্ট বক্তা ও সমাজসেবক মোঃ আতাউর রহমান সাইফী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ভাষা ফকির, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ীক মোঃ সাইদ হাসান, ঈশ্বরদী সিনিয়র আলীম মাদ্রাসার শিক্ষক মোঃ সেলিম রেজা সহ এলাকার গন্যমান্য ব্যক্তি।
আল্লাহর দান মোহাম্মাদিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ জাতিকে প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমেই নিজের উন্নতির পাশাপাশি জাতির কল্যানে অগ্রণ ভূমিকা পালন করতে সক্ষম। তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার পরিবেশের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষার ক্যারিয়ার উন্নয়ন করে সুনাম অর্জন করতে বদ্ধপরিকর।
এছাড়াও তিনি অভিভাবকদের সহযোগিতা পেলে ছাত্র-ছাত্রীদের এই ক্যাডেট মাদ্রাসাকে উন্নত শিক্ষার পাশাপাশি দেশজু্ড়ে নামকরা প্রতিষ্ঠান তৈরিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলে উল্লেখ করেন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ তরিকুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের মেধাবী হিসাবে গড়ে তুলতে ভাল একটি একাডেমি অতিবজরুরী। ভাল একটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষকদের পরিচর্চার মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ করানো সম্ভব। পাশাপাশি শিক্ষার পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, অভিভাবকদের সচেতনতায় শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় মেধাবী জাতি উপহার দিতে পারে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান বা ক্যাডেট মাদ্রাসাগুলো।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান সাইফী, মোঃ সেলিম রেজা সহ বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃম্দ, অভিভাবক ও এলাকার গন্যব্যক্তিরা ফিতা কেটে শ্রেণি কক্ষ পরিদর্শন করেন এবং দোয়া ও তবারক গ্রহনের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ শেষ হয়।
























