ঈশ্বরদীতে সেবামূলক কাজের মধ্য দিয়ে দৈনিক অন্যদেশ পত্রিকার প্রচারণা শুরু
- আপডেট : ১২:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৬২১ বার দেখা হয়েছে
দৈনিক অন্যদেশ (অনলাইন) পত্রিকার সেবামূলক কাজের অংশ হিসেবে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে একটি ল্যান্ডফোন উপহার দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৈনিক অন্যদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. সাঈদ হাসানের তত্ত্বাবধানে নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদকের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সেবার অগ্রগতি বাড়ানোর জন্য সেবামূলক কাজের অংশ হিসেবে এই ল্যান্ডফোন উপহার দেওয়া হয়। এর ফলে ফায়ার সার্ভিস কর্মকর্তা ও সদস্যদের তাদের সেবা কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।
ফায়ার স্টেশনে আয়োজিত উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম, লিডার আব্দুল মজিদ, সিনিয়র ফায়ার ফাইটার জাফর আলী, ড্রাইভার এমদাদুলসহ অনেকে। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম দৈনিক অন্যদেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
উপহার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। দৈনিক আমার দেশ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. ওহিদুল ইসলাম সোহেল, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মো. শহিদুল্লাহ খান, দৈনিক ইনকিলাব পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. সেলিম আহমেদ প্রমুখ সংবাদকর্মী উপস্থিত ছিলেন। তারা দৈনিক অন্যদেশ পত্রিকার সাফল্য কামনা করেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদ দেন।










