০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, বিদেশি আগ্নেয় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার-১

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৯:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৫৪২ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ২ টি বিদেশি আগ্নেয় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার হয়েছেন সোহান কবির(২৪) নামে এক ছাত্রদল নেতা। গ্রেফতারকৃত আসামীর পিতার নাম মোঃ মতিয়ার রহমান, মাতা আলিয়া বেগম, সাং বাঘইল পশ্চিমপাড়া, পাকশী, ঈশ্বরদী, পাবনা। আটককৃত সোহান কবির পাকশি ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে তথ্য পাওয়া যায়।

আজ (৪ মঙ্গলবার) সকাল ৯.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘইল গ্রামের পশ্চিমপাড়ার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সোহান কবির (ছাত্রদল) নেতার শয়নকক্ষ থেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, (খ) সার্কেল ঈশ্বরদী। আটকের বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মোঃ শহিদুল মোন্নাফ কবীর।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামীর নিকট থেকে বিদেশি ১ টি পিস্তল (Made in USA) লেখা, তাজা কার্তুজ ০৬ রাউন্ড, এবং বিদেশি ১ টি রিভলভার (Made in Pakistan) লেখা, ১ টি ফাঁকা ম্যাকজিন ও ১৭ পিস ইয়াবা সহ, আসামিকে গ্রেপ্তার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেল ঈশ্বরদী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক বলেন, আটককৃত ছাত্রদল নেতা সোহান কবিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে ঈশ্বরদী থানার মাধ্যমে পাবনা জেলা হাজতে প্রেরন করা হবে। তিনি আরও বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযান অপরাধীদের বিরুদ্ধে চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, বিদেশি আগ্নেয় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার-১

আপডেট : ০৯:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫