০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৫৩১ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করেছেন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, ঈশ্বরদী। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’। আজ শনিবার (১ নভেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সমবায় সমাবেশ, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে  জাতীয় সমবায় দিবস পালিত হয়। ৫৪তম জাতীয় সমবায় দিবসে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বি উল্লাহ্ মানিক।

৫৪তম জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। এ সময় উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ আসাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাতীয় সমবায় দিবসে স্বাগত বক্তব্যে সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লাহ্ মানিক বলেন, দারিদ্র বিমোচনে সমবায় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, সমবায় খাত দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্থানীয় চাহিদানুযায়ী সমবায় নিবির পেশা ভিত্তিক প্রশিক্ষণ শর্তে সমবায়িদের ঋন সুবিধার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন করে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানে কাজ করে যাচ্ছে। জাতীয় সমবায় দিবসের আলোচনা শেষে ২৪-২৫ অর্থবছরে ঈশ্বরদীতে সর্বোচ্চ রাজস্ব প্রধানকারী মধুমতি মহিলা সমবায় সমিতি লিমিটেড কে সম্মাননা স্বারক ও সনদ প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন

আপডেট : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫