০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৯:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৬৭২ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে নেসকোর প্রি-পেইড মিটার বন্ধ, ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের নামে/বেনামে মিথ্যা মামলা প্রত্যাহার, নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নুর এবং মিটার রিডার নজরুলকে অপসরণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী। আজ সোমবার (১০ নভেম্বরর) সকাল ১১.০০ ঘটিকার সময় ঈশ্বরদী প্রেসক্লাব হতে সমবেত হয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদের  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদীর অন্যতম সমন্বয়ক মোঃ মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান শাহিন, বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক  বিশ্লেষক মোঃ সারোয়ারুজ্জামান মনা বিশ্বাস, কে এম ফিরোজুল হক পায়েল সহ নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ বিদ্যুৎ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক মুয়াজ বিন মাহমুদ, তাসনিম মাহবুব প্রাপ্তি, মশিউর রহমান নোমান,নূর আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সাজ্জাত হোসাইন সুজাত, হিউম্যান এইড ব্লাড ডোনার সোসাইটি সভাপতি আহসান হাবীব সহ  বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদীর বক্তারা বলেন, স্বারকলিপির এই দাবিগুলো অবিলম্বে কার্যকর করা না হলে আগামীতে আরও বৃহৎ কর্মসূচি দেওয়ার পাশাপাশি  আগামী রবিবার ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের শহীদ মিনার চত্বরে শান্তিপূর্ণ ভাবে প্রতীকি গণ অনশন সারাদিন ব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সর্বশেষ স্মারকলিপি জমা দেওয়ার পর কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, ইতিপূর্বে সচেতন নাগরিক ফোরাম এর উদ্যোগে প্রিপেইড মিটার স্থাপনের বিষয়টি বাতিলের জন্য যে নেসকো ঘেরাও ও রাস্তা অবরোধ কর্মসূচি এবং ঈশ্বরদী বাজার ১ নং গেইটে মানববন্ধনের বিষয়টি অবগত। তিনি স্মারকলিপি প্রদানকারীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে নেসকো কর্তৃপক্ষ  ও স্টেকহোল্ডারদের নিয়ে বিষয়গুলো আলোচনা ও সমাধানের পরামর্শের পাশাপাশি জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি পৌছানোর সহযোগিতার কথা ব্যক্ত করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

আপডেট : ০৯:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫