ঈশ্বরদীতে আলোচিত মাদক ব্যবসায়ী আলেয়া বেগম গ্রেফতার
- আপডেট : ০৩:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৮২ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে ভুক্তভোগীদের বিক্ষোভ ও একাধিক অভিযোগের পর অবশেষে আলোচিত আলেয়া বেগমকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দেহব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন আলেয়া বেগম। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ভুক্তভোগী ও এলাকাবাসী তার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এরই পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা তদন্তাধীন রয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর মাদক ব্যবসায়ী আলেয়া বেগমকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।














