০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারসহ সরঞ্জামাদি জব্দ ‎

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৫৯০ বার দেখা হয়েছে

ঈশ্বরদীর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেলা প্রশাসনের অভিযানে একটি ড্রেজারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

‎রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকা সংলগ্ন পদ্মার শাখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (এনডিসি) কে. এম. মোঃ মামুনুর রশিদ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লক্ষ্মীকুন্ডা নৌ ও রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

‎অভিযান শেষে এনডিসি কে. এম. মোঃ মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিছু অসাধু ব্যক্তি পদ্মার শাখা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার, একটি শ্যালো ইঞ্জিন, ৪০টি স্টীল ড্রাম, ১২টি লোহার পাইপ ও ১৫টি প্লাস্টিক পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।

‎তিনি আরও বলেন, অভিযানের সময় অভিযুক্ত কাউকে আটক করা না গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দ করা সরঞ্জামাদিগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের হস্তান্তরে রাখা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পদ্মার বিভিন্ন অংশে প্রভাবশালী মহল ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ভাঙন, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে বলে তুলে ধরার পাশাপাশি প্রশাসনের এমন অভিযান মাঝে মাঝে চালিয়ে যাওয়ার কথা বলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারসহ সরঞ্জামাদি জব্দ ‎

আপডেট : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫