০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
বাসস
- আপডেট : ০৩:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১৬৫ বার দেখা হয়েছে
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ থেকে টানা সাত দিন ছুটি শুরু হয়েছে।
এই ছুটিতে মেট্রোরেল কবে কবে চলবে আর কবে কবে বন্ধ থাকবে, তা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল জানিয়েছে, এই সাতদিনের মাঝে শুধু ঈদের দিনই মেট্রোরেল বন্ধ থাকবে।
এছাড়া, ঈদের আগে ও পরে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
ধারণা করা হচ্ছে, আগামী ২১শে মার্চ ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে।
Tag :










