ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বরখাস্তের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন
- আপডেট : ১১:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২০৫ বার দেখা হয়েছে
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ১০ টার দিকে ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী পরিষদ কর্তৃক আয়োজিত এস আলম গ্রুপের অদক্ষ কর্মী ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বরখাস্তের দাবিতে ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার সামনে এ বন্ধন করা হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বক্তারা বলেন অবৈধ দখলদারিত্বের কারণে ২০১৭ সালে বোর্ড অফ ডিরেক্টরদের একটি কুচক্র মহলের মদদে রাতের অন্ধকারে জিম্মি করে এস আলম নামে একটি ব্যবসায়িক গ্রুপ। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই এস আলম নামে গ্রুপটি ১ লাখ ৩০ হাজার কোটি টাকা নামে বেনামে অর্থ পাচার করে নিয়ে গ্রাহকদের ক্ষতির পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। শুধু তাই নয় ৮৩৪০ জনকে বেআইনিভাবে নিয়োগ দেওয়ার ফলে ইসলামী ব্যাংকে ক্ষতি হয়েছে ১০ হাজার কোটি টাকা।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বক্তারা বলেন ইনভেস্টমেন্ট, রেমিটেন্স আদায় ও সকল লেনদেনে বিশ্বের ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশে ইসলামী ব্যাংক এক নম্বরের কথা উল্লেখ করেন। গ্রাহক ফোরামের বক্তারা আরও বলেন অর্থনৈতিক লেনদেনে সকল ক্ষেত্রেই এগিয়ে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকাসহ এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণ ও বরখাস্তের জন্য জোর দাবি করে ইসলামী ব্যাংকের মানববন্ধনকারী গ্রাহক ফোরামের সদস্যরা ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশিতরা।






















