ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন
- আপডেট : ১২:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ২৮৯ বার দেখা হয়েছে
আজ সোমবার (৬ অক্টোবর) ১১ টার দিকে পাবনায় ইসলামী ব্যাংক ফোরাম কর্তৃক আয়োজিত এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বক্তারা বলেন অবৈধ দখলদারিত্বের কারণে ২০১৭ সালে বোর্ড অফ ডিরেক্টরদের একটি কুচক্র মহলের মদদে রাতের অন্ধকারে জিম্মি করে এস আলম নামে একটি ব্যবসায়িক গ্রুপ। এই এস আলম নামে গ্রুপটি ১ লাখ ৩০ হাজার কোটি টাকা নামে বেনামে অর্থ পাচার করে নেন বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। শুধু তাই নয় ৮৩৪০ জনকে অবৈধভাবে অদক্ষ কর্মী নিয়োগ দেওয়ার ফলে ইসলামী ব্যাংকে ক্ষতি হয়েছে ১০ হাজার কোটি টাকা।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বক্তারা আরও বলেন ইনভেস্টমেন্ট, রেমিটেন্স আদায় ও সকল লেনদেনে বিশ্বের ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশে ইসলামী ব্যাংক এক নম্বরের কথা উল্লেখ করেন। গ্রাহক ফোরামের বক্তারা আরও বলেন অর্থনৈতিক লেনদেনে সকল ক্ষেত্রেই এগিয়ে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকাসহ এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণ ও ছাঁটাইয়ের জন্য জোর দাবি করে ইসলামী ব্যাংকের মানববন্ধনকারী গ্রাহকরা।














