০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমরা যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করব না: লারিজানি
বিবিসি বাংলা
- আপডেট : ০১:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৪৩২ বার দেখা হয়েছে
ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো নেগোশিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
“ওমানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা বসার” বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মি. লারিজানি ওই কথা লিখেছেন।
“আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করবো না” এক্স এ লিখেছেন মি. লারিজানি।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা আটলান্টিককে জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে।
ট্রাম্প বলেন, “তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজী আছি। তাই আমি তাদের সাথে কথা বলবো। তাদের এটা আগেই করা উচিত ছিল।”
Tag :










