আটঘরিয়ায় অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা
- আপডেট : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৪৩২ বার দেখা হয়েছে
আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে ষাটগাছা গ্রামে রিয়াদ হোসেন (১৬) নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্র মোটরসাইকেল ক্রয় করে না দেওয়ার অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে টার সময় নিজ বাড়িতে এঘটনা ঘটে। নিহত রিয়াদের বাবার নাম মোঃ নজর আলী। তিনি একজন প্রবাসী। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আব্দুল মমিন।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, ষাটগাছা গ্রামের প্রবাসী নজর আলীর ছেলে একদন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হোসেন তার বাবা মার কাছে মাঝে মধ্যেই মোটরসাইকেল ক্রয়ের দাবি করেন। এসময় তার বাবা মা মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে রিয়াদের মনে ক্ষোভ সৃষ্টি হয়।
এঘটনার দিন বাড়ির পাশে প্রতিবেশী একজন মারা গেলে সবাই তাকে দেখতে যায়। এ সুযোগে রিয়াদ হোসেন বাড়ির উঠানে গাছের সাথে গলায় দঁড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে তথ্য পাওয়া যায়।
তবে প্রতিবেশীরা জানান, রিয়াদ হোসেন মোবাইলের প্রতি বেশি আসক্ত ছিল। ঘরের দরজা দিয়ে সারাদিন মোবাইলে গেম খেলতো।
মোবাইল কেড়ে নিলে মাঝে মধ্যে বাবা মার কাছে মোটরসাইকেল ক্রয় করে চাইত। এই কারনেই রিয়াদ সকালে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তারা আরও জানান, রিয়াদের মা মোবাইল ফোন কেড়ে নিয়েছে। রিয়াদের মা সহ সকালে বাড়ীর সবাই এক প্রতিবেশী মারা যাওয়াতে তাকে দেখতে যায়। এই সুযোগে রিয়াদ অভিমানের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।










