অনিচ্ছা নিয়েই ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে সমর্থনের ইঙ্গিত
- আপডেট : ১২:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৩২০ বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সাময়িক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে উদ্বেগ ও অস্বস্তি তৈরি হয়েছে। দেশটির কর্মকর্তারা এ বিষয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে একটি ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে সম্মান জানিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিতে পারে। তবে তা হবে অনিচ্ছাকৃতভাবে। কারণ, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের কিছু লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে মনে করছে তেলআবিব।
এর আগে মার্চের মাঝামাঝি সময়ে সিএনএন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জানতে চেয়েছিল, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলে ইসরায়েল হামলা বন্ধ করবে কি না। সে সময় নেতানিয়াহু সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি ট্রাম্পকে ‘নেতা’ ও ‘মিত্র’ হিসেবে উল্লেখ করেন।
পরবর্তীতে ১৮ মার্চ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যদি নিজস্ব সিদ্ধান্ত নেন, আমি কি তা সম্মান করব? হ্যাঁ, অবশ্যই করব।”










