১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকৌশলীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ১২:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ৪২৮ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে দরজা খুলে তাকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির নিরাপত্তা টিম, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকৌশলীর মরদেহ উদ্ধার

আপডেট : ১২:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬