ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট : ০৮:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৬৬৮ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরদী উপজেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪.০০ ঘটিকার সময় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, যাদের রক্তে আমাদের এ বিজয় তাদের রক্তের সাথে বেইমানী করেছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ ১৭ বছর জুলুম, নির্যাতন, অত্যাচার করে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। ভুয়া মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়িয়ে এ দেশের সঠিক মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানী করে ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের জনগনকে কুক্ষিগত করে তার দলের গুন্ডা বাহিনী দিয়ে অত্যাচার নীপিড়ন করত।
তিনি আরও বলেন,যে কারনে স্বাধীনতা অর্জন হয়েছিল সেকারন গুলো মানুষ এখনও ভোগ করতে পারে নাই। সে কারনেই গত বছর ২৪ সালে আবারও ২য় বার আন্দোলন ঘটিয়ে দেশকে স্বাধীন করতে হয়েছে। তাই ২য় বার অর্জিত স্বাধীনতা কোন ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে ড. নুরুজ্জামান প্রামানিক বলেন, ১৯৭১ সালে শুধু আওয়ামীলীগই যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেন নাই। এই যুদ্ধ সংঘঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে। এই মুক্তিযুদ্ধে কোন নির্দিষ্ট দল অংশ গ্রহন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই। এখানে আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা আছে, জামায়াতের মুক্তিযোদ্ধা আছে, বিএনপি সহ বিভিন্ন দলের মুক্তিযোদ্ধারা আছে। আওয়ামীলীগ আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রিত করে রাজাকার রাজাকার নাটক মঞ্চস্থ করে অনেক আলেম ওলামাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তাই জাতি স্বাধীনতার বিক্রিত ইতিহাস আর পছন্দ করে না। জাতির তরুন দামাল ছেলেরা এই ঘটনা গুলোর জবাব দিবে আগামী ভোটে ব্যালটের মাধ্যমে।
এছাড়াও বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের সহ উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমূখ। পরিশেষে শহীদের আত্বার মাগফেরাতের দোয়া কামনা করা হয়।












