১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে দুর্বৃত্তদের পলায়ন

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ০৩:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৮৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদীর সাকরেগাড়ী প্রাণ কোম্পানি মোড় বিকাশ ও কনফেকশনারী ব্যবসায়ী রফিকুল ইসলাম রতনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের ধাওয়া খেয়ে একটি বিদেশি পিস্তল, চাইনিজ কুড়াল ও মোবাইল ফোন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টারপাড়া এলাকায় এ ছিনতায়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রফিকুল ইসলাম রতন (৪২) ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি সাকড়েগাড়ী মোড়ের প্রাণ কোম্পানির গেটসংলগ্ন এলাকায় বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসা পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে রতন তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা দুই ছিনতাইকারী মোটরসাইকেলে তাকে অনুসরণ করে।

রতন বাড়ির প্রধান ফটকে পৌঁছালে ছিনতাইকারীরা তার চোখে ঝাঁজালো স্প্রে নিক্ষেপ করে। এতে তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রতন ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তদের একজন নিজের জ্যাকেট খুলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে পড়ে থাকা জ্যাকেট তল্লাশি করে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করে। পরে বিষয়টি ঈশ্বরদী থানার পুলিশকে জানানো হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম রতন ও তার স্ত্রী মোছা. তুলি খাতুন আহত হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে দ্রূত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের ফেলে যাওয়া পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পদক্ষেপ চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে দুর্বৃত্তদের পলায়ন

আপডেট : ০৩:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬