০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে লেখক মনিরুজ্জামান ট্রেনের ধাক্কায় মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : ১০:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৬৭৪ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ের কাছে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ও লেখক মনিরুজ্জামান খান (মনি) মারা গেছেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

মনিরুজ্জামান খান সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ‘অন্যভূবন’ কালচারাল স্কুল এবং ‘অন্যভূবন মডার্ন ইংলিশ স্কুল’-এর প্রতিষ্ঠাতা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে তিনি ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় সদানন্দপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ব্যক্তিগত প্রয়োজনে তিনি প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন পার হতে গেলে লালমনি এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

শহীদ এম মনসুর আলী রেলওয়ে রেলস্টেশনের বুকিং সহকারী ইনচার্জ হাফিজুর রহমান হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সিরাজগঞ্জে লেখক মনিরুজ্জামান ট্রেনের ধাক্কায় মারা গেছেন

আপডেট : ১০:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫