০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেড়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার
পাবনা সংবাদদাতা
- আপডেট : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯৫ বার দেখা হয়েছে
পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান রোববার (২৮ সেপ্টেম্বর) পাবনা জেলার বেড়া সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার বেড়া সার্কেলের থানাসমূহের মুলতবি মামলা তদন্ত ও ওয়ারেন্ট তামিলে সংশ্লিষ্ট অফিসারদের তদারকি এবং সার্কেল অফিসের রেজিস্টার পত্রাদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেন। পুলিশ সুপার সি আর মামলা তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের যথাযথ তদন্ত নিশ্চিত করতে নিয়মিত মনিটরের ওপর জোর দেওয়ার কথা তুলে ধরেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) মোঃ আবুল কালাম আজাদ, মোঃ হাবিবুর রহমান অফিসার ইনচার্জ বেড়াসহ কর্মরত অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Tag :










