পাবনায় জেলা গোয়েন্দা শাখার শ্বাসরুদ্ধকর অভিয়ানে বিপুল পরিমান অস্ত্র ও গুলি সহ ৪ জন আটক
- আপডেট : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৬৫৩ বার দেখা হয়েছে
পাবনায় জেলা গোয়েন্দা শাখার শ্বাসরুদ্ধকর অভিয়ানে বিপুল পরিমান অস্ত্র ও গুলি সহ ৪ জনকে আটক করা হয়।
মাননীয় পুলিশ সুপার, পাবনা জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (ক্রাইম এন্ড অপস)দ্বয়ের তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেত্বত্বে এসআই বেনু রায়সহ একটি চৌকস টীম পাবনা মনসুরাবাদ এলাকা থেকে গতকাল বুধবার(৩১ ডিসেম্বর) একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার সহ চার রাউন্ড তাজা কার্তুজ, অপর একটি অভিযানে এসআই অসিত কুমার বসাকের নেতৃত্বে পাবনা দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্থা খান রোডে জণৈক হাদীউলের ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি (যাহার মধ্য ৪২ টি তাজা এবং ১১ টি ফায়ার্ড কার্তুজ এবং এসআই মো: আ: লতিফ এর নেতৃত্বে একটি চৌকস টীমের অভিযানে পূর্ব শালগাড়িয়া জনৈক আওয়ালের বাসা থেকে ৩ রাউন্ড তাজা গুলিসহ ২ জন সহ মোট ৪ জনকে আটক হয়।
আটককৃত আসামীরা হলেন ১।মোঃ মিজানুর রহমান মামুন(বাঙ্গাল মামুন-৪৭), পিতা-আব্দুল মান্নান মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-বলরামপুর আহাদবাবুর গলি, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ২।মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মৃত-কোবাদ শেখ, মাতা-মোছাঃ আফরোজা বেগম, সাং-বলরামপুর আহাদবাবুর গলি, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ৩।মোঃ ফিরোজ হোসেন (৩৫), পিতা-মোঃ আব্দুস সোবাহান, মাতা-মোছাঃ রিজিয়া খাতুন, সাং-শিবরামপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ৪।মোঃ রিপন (৩৫), পিতা-মোঃ আঃ রাজ্জাক, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-পূর্ব শালগাড়িয়া ০৮ নং ওয়ার্ড, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
পরিচালিত অভিযানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতার কৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু হয়েছে।










