০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা–ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে মার্চেই-শেখ মঈনুদ্দিন

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি
  • আপডেট : ০৪:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৬৯২ বার দেখা হয়েছে

পাবনা থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চলাচল আগামী ২০২৬ সালের মার্চেই শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

শেখ মঈনুদ্দিন বলেন, “রেল বিভাগ বর্তমানে কিছু কোচ সংকটে রয়েছে। খুব দ্রুতই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মার্চের মধ্যেই পাবনা–ঢাকা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহন সুবিধার জন্য নির্মিত হলেও দীর্ঘদিন ধরে ব্যবহারে না থাকা রেলস্টেশনটির পুনর্মূল্যায়ন ও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

দেশজুড়ে নৌ, রেল ও সড়কপথে সমন্বিত আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে বিশেষ সহকারী বলেন, “প্রতিটি জেলার সংযোগকারী মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ককে অগ্রাধিকার দিয়ে প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আরিচা–খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী–বাধেরহাট সড়ক প্রসারণ এবং কাশীনাথপুর–উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ এই তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ঈশ্বরদী রেলগেট এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাসও দেন তিনি। এর আগে গতকাল সোমবার শেখ মঈনুদ্দিন ঈশ্বরদীতে পৌঁছালে, মঙ্গলবার তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং তাঁর ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল স্কুল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন, এবং পশ্চিমাঞ্চল রেলের কর্মকর্তা প্রমূখ।

Tag :

Please Share This Post in Your Social Media

পাবনা–ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে মার্চেই-শেখ মঈনুদ্দিন

আপডেট : ০৪:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫