ঈশ্বরদীতে ভারতীয় জিরাসহ চোর চক্রের তিন সদস্য আটক
- আপডেট : ১০:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৪৪ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে ২৪০ কেজি ভারতীয় জিরাসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। আজ বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে লিখিত অভিযোগের ভিত্তিতে এসআই রাসেলের সহযোগিতায় থানার চৌকস পুলিশ সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের চোর চক্রের তিন সদস্যকে আটক ও ২৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করেন।
আটকরা হলেন মোঃ মোজাহার মালিথা, মোঃ তানিম কাওসার ও মোঃ নাজমুল মালিথা। তারা সবাই ভাড়ইমারী মালিথাপাড়ার বাসিন্দা। এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, তারা সবাই যুবদল কর্মী।
আজ দুপুরে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের তিন সদস্য ঘটনার সাথে জড়িত থকার কথা স্বীকার করেছেন। জব্দকৃত জিরার বাজার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর আরও বলেন, ঈশ্বরদী থানা-পুলিশের সহায়তায় চোর চক্রের তিন সদস্যকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়।
























