১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অর্ধ দিবস শান্তিপূর্ণ হরতাল

Reporter Name
  • আপডেট : ১১:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৫০৬ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, ২০১ জনের বিরুদ্ধে নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এই হরতাল পালিত হয়।

এ সময় ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকা ও আইকে রোডেয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।
হরতালের কারণে ঈশ্বরদী বাজারসহ পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সড়কে গুটিকয়েক রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। হরতালের সমর্থনে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখেন এবং সাধারণ জনগণ সড়কে অবস্থান নিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আ.ফ.ম. রাজিবুল আলম ইভান বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে যেসব মিটার স্থাপন করা হয়েছে তা অপসারণ ঈশ্বরদীবাসীর সর্বসম্মত দাবি। পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে নেসকোর এক প্রকৌশলীর দায়ের করা ২০১ জন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে নর্দান ইলেকট্রিসিটি (নেসকো) অবৈধ ভাবে প্রিপেইড মিটার স্থাপন করে আসছিল। ঈশ্বরদী নাগরিক ফোরামের পক্ষ থেকে আমরা প্রিপেড মিটার বন্ধের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করেছি। উদ্ধতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু নেসকোর আবাসিক প্রকৌশলী কোন প্রকার কর্ণপাত না করায় আজকে অর্ধ দিবস শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছিলাম। ঈশ্বরদীবাসীর ব্যাপক সাড়া পেয়েছি।
এরপরও যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয় তাহলে ঈশ্বরদীবাসীকে সাথে নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অর্ধ দিবস শান্তিপূর্ণ হরতাল

আপডেট : ১১:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬