০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে ব্লকেড

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৬:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ৪৮৯ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবীতে সর্বাত্নক ২ ঘন্টা ব্লকেড পালিত হয়। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈশ্বরদী শহর সহ বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে স্বতঃস্ফূর্ত ব্লকেড পালন করে সর্বস্তরের জনসাধারণ।

আন্দোলন ও ব্লকেডের প্রতি সমর্থন জানিয়ে এসময় ঈশ্বরদী রেলগেটে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, এই প্রিপেইড মিটার বিদ্যুৎ গ্রাহকদের সুবিধা প্রদানের পূর্বেই টাকা জমা রেখে বিভিন্ন অসুবিধা তৈরী করে সুবিধা প্রদানের একটি সিস্টেম মাত্র। যার ফলসূতির জেরে আজকের এ ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে। নেসকোর এই প্রিপেইড মিটার বন্ধের দাবিতে তিনি একমত পোষণ করে বলেন, ইতি পূর্বে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে যতগুলো কর্মসূচি পালিত হয়েছে সবগুলো কর্মসূচি শান্তিপূর্ণ সভা-সমাবেশের মধ্যে দিয়ে ঈশ্বরদীর সচেতন নাগরিক বাস্তবায়ন করেছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে নেসকো ঘেরাও কর্মসূচির উল্লেখযোগ্য দাবিগুলো মেনে নিয়ে নেসকো কর্তৃপক্ষ লিখিত দেওয়ার পরেও ঔদ্ধত্যের সাথে পরবর্তীতে থানায় মিথ্যা মামলা করে। যা পরবর্তীতে ঈশ্বরদী সর্বস্তরের সচেতন নাগরিক বিষয়টি মেনে না নিয়ে বিভিন্ন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করে নেসকো কর্তৃপক্ষ কে হুশিয়ারী দিয়ে অনতিবিলম্বে ২০১ জনের নামে ভূতুর মামলা প্রত্যাহার ও নেসকো কর্তৃপক্ষের অপসারণের পাশাপাশি শাস্তিও দাবি করেন।

এছাড়াও ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ মোড় গুলোতে স্বতঃস্ফূর্ত ব্লকেড কর্মসূচিতে ঈশ্বরদীর সর্বস্তরের জনগণ সকাল থেকে জড় হয়ে ব্লকেড কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের বক্তব্য তুলে ধরে বলেন, নেসকোর প্রিপেইড মিটার হল একটি ডাকাতি সিস্টেম, টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গেই কিছু টাকা ভূতুড়ে ভাবে হারিয়ে যায়। তারা আরও বলেন, আমরা সবাই নিম্ন আয়ের মানুষ, দিন শেষে যতটুকু আয় করি ততটুকু দিয়েই পরিবারের সবাইকে নিয়ে জীবন ও জীবিকার অন্বেষনে সময়পার করি। এই প্রিপেইড মিটার স্থাপনে আমাদের নিম্ন আয়ের অর্থ দিয়ে পূর্বেই রিচার্জ করা সম্ভবপর না। তাই আমরা সচেতন ও নিম্ন আয়ের মানুষ গুলো আজ রাস্তায় নেমে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।

আজকের এ স্বতঃস্ফূর্ত ব্লকেড কর্মসূচির শেষ প্রান্তে ঈশ্বরদী রেলগেট গোল চত্ত্বরে ঈশ্বরদীর সর্বস্তরের সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সচেতন নাগরিক ফোরামের আহবায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান। তিনি বলেন, ঈশ্বরদীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধৈর্য্য ও সহনশীলতার পরিচয়ে আজকের এ ব্লকেড কর্মসূচি পালন করেছেন। তিনি আরও বলেন, ঈশ্বরদীর মানুষ দাবি আদায়ে বদ্ধপরিকর।  নিজেদের ন্যায্য দাবী আদায় করার জন্য বিভিন্ন কর্মসূচির পাশাপাশি আজকের এই ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির সাথে ঢ়খন সচেতন নাগরিক মহল জড়িত ঠিক তখন ভূতুড়ে মামলা দিয়ে দাবি আদায়ের বিষয়গুলো ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা করছে নেসকো কর্তৃপক্ষ। তাই তিনি নেসকো কর্তৃপক্ষ কে হুশিয়ার করে বলেন, চলমান আন্দোলনের কর্মসূচি দেখে যদি নেসকো কর্তৃপক্ষের ভীত না নরে তাহলে ঈশ্বরদীর সর্বস্তরের সচেতন নাগরিক আরও কঠিন দিয়ে তাদের যৌক্তিক দাবি আদায়ে রাজপথে বদ্ধপরিকর।

নেসকো কর্তৃপক্ষকে হুশিয়ার করে বলেন, ২০১ জনের নামে ভূতুরে মামলা ও নির্বাহী প্রকৌশলী আব্দুন নুরকে অপসারণের পাশাপাশি শাস্তিও দাবি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে ব্লকেড

আপডেট : ০৬:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫