০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৭:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ৫২৫ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধ, ২০১ জনের নামে মামলা প্রত্যাহার সহ নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নুর ও মিটার রিডার নজরুলকে অপসারণ ও শাস্তির দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার(১৬ নভেম্বর) সকাল ১১টা হতে বিকাল ৩ টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচি পালিত হয়।

নেসকোর প্রিপেইড মিটারের  বিরুদ্ধে করা এ গণঅনশন কর্মসূচির আয়োজন করেন সম্মিলিত নাগরিক জোট, ঈশ্বরদী। ঈশ্বরদীর বিভিন্ন শ্রেনী পেশা ও সংস্থার ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক একত্রিত হয়ে এ গণঅনশন কর্মসূচির আয়োজন করেন।

সম্মিলিত নাগরিক জোটের পক্ষে বক্তব্য রাখেন অন্যতম সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, বিশিষ্ট কলাম লেখক ও সাংবাদিক সারোয়ারুজ্জামান মনা বিশ্বাস, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি। তিনি বলেন, স্বৈরাচার   হাসিনার নিয়োগকৃত নির্বাহী প্রকৌশলী। এই নির্বাহী প্রকৌশলী আব্দুন নুর ৪৮ ঘন্টার মধ্যে যদি ২০১ জনের নামি মিথ্যা মামলা প্রত্যাহার না করে তাহলে ঈশ্বরদী সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সম্মিলিত নাগরিক জোট আপনার নামে একাধিক মামলা দিবে। আপনার অপসারণে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নির্বাহী প্রকৌশলী আব্দুন নুরের বিরুদ্ধে আইনী পদক্ষেপ না নিলে প্রয়োজন হলে থানা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

এছাড়াও বক্তব্য রাখেন আতাউর রহমান পাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন সহ নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আহবায়ক সুলতান মাহমুদ খান বিদ্যুৎ। তিনি বলেন, সম্মিলিত নাগরিক জোটের আহবানে আজকে যে, গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে এটা আসলে ঈশ্বরদী সর্বস্তরের জনগণের দাবি। তিনি ঈশ্বরদী সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, এই দাবি আদায়ের কর্মসূচি বিফলে যাবে না তবে খেয়াল রাখতে হবে কোন রাজনৈতিক নেতার প্রলোভনে এ দাবি আদায়ে আমরা পিছপা হব না। গত দিনেও এসকল যৌক্তিক আন্দোলনে নেতাদের কোন ভূমিকা বাস্তবায়ন হয়নি হবেও না।

তিনি পাবনা জেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের সংহতি প্রকাশের বাস্তবতা তুলে ধরে বলেন, এসকল নেতারা এই আন্দোলনের সাথে একমত প্রকাশ তো দূরের কথা আগামী নির্বাচনে ফায়দা নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। এসকল নেতাদের কোন ভূমিকার অপেক্ষায় না থেকে নিজেদের পরিবার-আত্মীয়, বন্ধু-বান্ধব সকল কে নিয়ে অধিকার আদায়ে একত্রিত হয়ে কাজ করার আহবান করেন।

এছাড়াও গণঅনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ব্লাড ডোনার ঈশ্বরদী সভাপতি আহসান হাবিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফুল ইসলাম জারিফ, মুয়াজ বিন মাহমুদ, নুর আহমেদ, তাসনিম মাহবুব প্রাপ্তি সহ প্রমুখ।

আজকের এ সম্মিলিত নাগরিক জোট, ঈশ্বরদীর আহবানে পালিত গণঅনশনে সংহতি প্রকাশ করে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।

ঈশ্বরদী সর্বস্তরের জনগণের আহবানে আজকের এ সম্মিলিত নাগরিক জোটের গণঅনশন কর্মসূচিতে বিকালে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে শহীদ মিনারে আন্দোলনরতদের সাথে সাক্ষাত করেন ঈশ্বরদীর (সহকারী কমিশনার ভূমি) এসিল্যান্ড । এসিল্যান্ডের অনুরোধে জুস পান করে অনশন ভাঙ্গেন আন্দোলনকারীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত

আপডেট : ০৭:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫