০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে আসক ফাউন্ডেশনের মতবিনিময় সভা: মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ

অন্যদেশ প্রতিবেদক
  • আপডেট : ০৫:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৬৬ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের অস্থায়ী রেলগেট অফিসে মতবিনিময় সভা  হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই)  সকালে অনুষ্ঠিত সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংস্থার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন, পাবনা জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশন ঈশ্বরদীর অনুমোদিত কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল হক এবং মোঃ কামাল হোসেন বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি মোঃ শাহানুর ইসলাম ও মোঃ আনোয়ার উল ইসলাম এবং মহিলা ও শিশুবিষয়ক সম্পাদিকা এলিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ মিনহাজ, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, মানবাধিকার সম্পাদক সাদিকুল ইসলাম, আইন সম্পাদক নবাব আলী,  সহসাধারণ সম্পাদক ওমর আলীসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যরা।

মতবিনিময় সভায় আলোচকরা বলেন, ‘মানবাধিকার সবার জন্য’  এই মূলমন্ত্রকে সামনে রেখে নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে সর্বদা কাজ করে যাচ্ছে আসক ফাউন্ডেশন।

​আসক ফাউন্ডেশন একটি অলাভজনক ও সেবামূলক মানবাধিকার সংগঠন, যা সমাজের অবহেলিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।

আসক ফাউন্ডেশন ঈশ্বরদীতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে বলে উল্লেখ করে বলেন, সমাজে যারা খেটে খাওয়া মানুষগুলো বাজারের সমসাময়িক মূল্যে পণ্য ক্রয়ে সুবিধা বঞ্চিত তাদের কে এই আসক ফাউন্ডেশন ন্যায্য মূল্যে পণ্য তুলে দেওয়ার মত মহতী কাজে বদ্ধপরিকর।

ঈশ্বরদীতে আসক ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান ন্যায্য বাজার লিমিটেডের অনুমোদিত ডিলার দেশ ট্রেডিং-এর স্বত্বাধিকারী মোঃ সাইদ বলেন, সমাজের অসহায় ও সুবিধা ঞ্চিত মানুষের পাশে ন্যায্য বাজার লিমিটেডের ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দিতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। সমাজের অসহায় মানুষের মাঝে সহজ ও সাশ্রয়ী মূল্যে টিসিবির ন্যায় পণ্য বিক্রি করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলে উল্লেখ করেন।

​উপদেষ্টারা সভার মূল কার্যক্রম ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে যে, আসক ফাউন্ডেশনের মূল লক্ষ্যগুলো হলো :

  • ​অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে আইনি পরামর্শ ও লড়াইয়ে সহায়তা প্রদান।
  • ​মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনমত গঠন এবং তৃণমূল পর্যায়ে আইনি অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি।
  • ​শোষিত ও নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি পদক্ষেপ গ্রহণ।
  • ​বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন।
  • ​আর্তমানবতার সেবা এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সক্রিয় অংশগ্রহণ।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। আসুন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, একটি মানবিক সমাজ গড়তে নিপিড়ীত মানুষের পাশে আসক ফাউন্ডেশন-এর কার্যক্রম চলমান রাখি।’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন ঈশ্বরদীর মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আসক ফাউন্ডেশন এর ঈশ্বরদী উপজেলা সভাপতি মোঃ ইউসুফ আলী,  সঞ্চালনা করেন আসক ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মোঃ সাইদ হাসান।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে আসক ফাউন্ডেশনের মতবিনিময় সভা: মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ

আপডেট : ০৫:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬