ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট : ০৬:১১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৩৭৫ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ আলোচনা সভার আয়োজন করে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার।
আলোচনা সভার শুরুতেই প্রয়াত শিক্ষকদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, শিক্ষকরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শিক্ষকদের ত্যাগ ও নিষ্ঠা জাতি গঠনে অন্যতম ভিত্তি। শিক্ষার মান উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেন এবং শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।






















