০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ঈশ্বরদী সংবাদদাতা
- আপডেট : ০৩:০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ২৩৩ বার দেখা হয়েছে
ঈশ্বরদীর দাশুড়িয়ার ভবানীপুর-কালিকাপুর এলাকায় রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন কালিকাপুর গ্রামের বাসিন্দা ও মৃত ইউনুস মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢালারচর এক্সপ্রেস ট্রেন কালিকাপুর অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ইমরান হোসেন কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার কানে ইয়ারফেন থাকায় ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় ট্রেনের ধাক্কায় লেগে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।




















