০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযান
ঈশ্বরদী সংবাদদাতা
- আপডেট : ১০:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬৫ বার দেখা হয়েছে
ঈশ্বরদী বাজারের ঠাকুরবাড়ি ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন চারটি ফার্মেসি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
আজ বুধবার বার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এই অভিযানের নেতৃত্ব দেন।
ভোক্তা অধিকারের অভিযানে সেনাবাহিনী, পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় দোকানগুলোতে মেয়াদউত্তীর্ণ ও নকল ওষুধ রাখায় চারটি ফার্মেসি দোকানের মালিককে ১৪ হাজার ও ভাই ভাই ইলেকট্রিককে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী কার্যকর করা হয়। এ সময় ফার্মেসি দোকানমালিকদের সতর্ক করে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ভবিষ্যতে এমন প্রমাণ পাওয়া গেলে আরও কঠিন শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়া হবে।
Tag :















