২১ জানুয়ারি শুরু হচ্ছে ইউপি ভোট, প্রথম ধাপে নির্বাচন ১০৫০ ইউনিয়নে আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি
- আপডেট : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৫৯ বার দেখা হয়েছে
আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি ১০৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রতিটি ভোটের দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার। তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার জানান, সাধারণত ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন (প্রায় ছয় সপ্তাহ) আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। এছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন।
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও জানান, কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পাঁচ ধাপের নির্বাচনের সময়সূচি ও ইউপি সংখ্যা:
|
ধাপ |
ভোটগ্রহণের তারিখ (বৃহস্পতিবার) |
ইউনিয়ন পরিষদের সংখ্যা |
|---|---|---|
|
প্রথম ধাপ |
২১ জানুয়ারি |
১,০৫০টি |
|
দ্বিতীয় ধাপ |
৪ ফেব্রুয়ারি |
১,১১৩টি |
|
তৃতীয় ধাপ |
২৯ এপ্রিল |
১,০০২টি |
|
চতুর্থ ধাপ |
১৩ মে |
৭৯৩টি |
|
পঞ্চম ধাপ |
২৭ মে |
৩৫৬টি |









