০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ন্যায্য বাজার লিমিটেডের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • আপডেট : ০৭:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৮৭ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ‘ন্যায্য বাজার লিমিটেড’-এর প্যাকেজ বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’-এর অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যায্য বাজার লিমিটেডের স্থানীয় পরিবেশক ‘দেশ ট্রেডিং’-এর উদ্যোগে সোমবার বিকেলে সলিমপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী দিনে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নির্ধারিত সাশ্রয়ী মূল্যে আটা, সয়াবিন তেল, ডাল, চিনি, ডিটারজেন্ট পাউডার এবং ডিশবারসহ নিত্যপণ্যের সমন্বয়ে তৈরি বিশেষ প্যাকেজ বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে দেশ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ সাইদ হাসান বলেন, “ন্যায্য বাজার লিমিটেড মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি কাজ করছে। এই কার্যক্রমের আওতায় বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা পাবেন গ্রাহকরা।”

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা সভাপতি মোঃ ইউসুফ আলী।

​এছাড়া বড়ইচারা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মানিকনগর গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, সমাজসেবক ও ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বিশ্বাস, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন শুকটা, আব্দুল ছাত্তার ও এজাজুল হক চঞ্চল ফরায়েজি, ন্যায্য বাজার লিমিটের কর্মকর্তা মোঃ শামসুল হক ও মোঃ মারুফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ন্যায্যমূল্যের সুবিধা ভোগী গ্রাহকরা ন্যায্য মূল্যে পণ্য পেয়ে সন্তুষ্ঠ প্রকাশ করে বলেন, এমন ভাবে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতার হাত বাড়ালে সমাজের নিপীড়িত মানুষগুলো বেঁচে থাকার লড়াইয়ে হয়ত টিকে থাকার ভরসা খুঁজে পাবে বলে কথাগুলো তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে ন্যায্য বাজার লিমিটেডের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ০৭:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬