০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ চালানে রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম

Reporter Name
  • আপডেট : ০১:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১১৬ বার দেখা হয়েছে

​পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিগুলো প্রকল্প এলাকায় নেওয়া হয়।

​নতুন এই চালানটি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ছয়টি চালানে পারমাণবিক জ্বালানি রূপপুরে পৌঁছাল, যার মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দুই ইউনিটের জন্য মোট ৯টি চালানে এসব জ্বালানি দেশে আসার কথা রয়েছে।

​এদিকে, ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিটবিশিষ্ট এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইতিমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের পর ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

​প্রকল্পসংশ্লিষ্টরা জানান, সব পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে চলতি নভেম্বরের শেষ দিকে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ষষ্ঠ চালানে রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম

আপডেট : ০১:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬