ঈশ্বরদীতে আসক ফাউন্ডেশনের ন্যায্য বাজার লিমিটেডের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট : ০৮:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২২৩ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের ন্যায্য বাজার লিমিটেডের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী রেলগেট কড়ইতলায় আসক ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ন্যায্য বাজার লিমিটেডের কার্যক্রম, বিপণন ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। মোঃ সাইদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ন্যায্য বাজার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আসক ফাউন্ডেশন ন্যায্য বাজার লিমিটেডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রম নিয়মিত ও ব্যাপকভাবে পরিচালিত করা সম্ভব হলে সমাজের নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবে এবং তারা স্বস্তি ও আশ্রয়ের একটি পথ খুঁজে পাবে।
মোঃ মিজানুর রহমান আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই।”
প্রশিক্ষণ কর্মশালা শেষে আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান ন্যায্য বাজার লিমিটেডের মার্কেটিং অফিসারদের হাতে এমপ্লয়ি আইডি কার্ড তুলে দেন। ঈশ্বরদীতে ন্যায্য বাজার লিমিটেডের অনুমোদিত ডিলার দেশ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ সাইদ হাসানের মাধ্যমে এসব আইডি কার্ড হস্তান্তর করা হয়।
কর্মশালায় ন্যায্য বাজারের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।










