১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আসক ফাউন্ডেশনের সহযোগিতায় ন্যায্য বাজারের সেবা কার্ডের পণ্য বিক্রয় উদ্বোধন

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৪ বার দেখা হয়েছে

বগুড়ায় আসক ফাউন্ডেশনের সহযোগিতায় ন্যায্য বাজারের সেবা কার্ডের পণ্য বিক্রয় উদ্বোধন
১ হাজার টাকার পণ্যের প্যাকেজ বিক্রি হচ্ছে ৭৩০ টাকায়, সুবিধাভোগীরা পাবেন চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা

বগুড়া প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের সহযোগিতায় ন্যায্য বাজার লিমিটেডের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সেবা কার্ডের প্যাকেজ বিক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বোর্ডের বাজার বন্দরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসক ফাউন্ডেশনের বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য গোলাম রব্বানী জায়দার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রবিউল হাসান দারুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়েল সরকার, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও আসক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাঁধন, শাখারিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল প্রামাণিক, যুবনেতা খাদেমুল ইসলাম, মাহিন ফ্যাশন হাউসের প্রোপ্রাইটর মিলন জায়দার, ডন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মমিনসহ সুবিধাভোগী সাধারণ মানুষ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গোলাম রব্বানী জায়দার বলেন, আসক ফাউন্ডেশন গরিব ও অসহায় মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজ বিক্রি করা হচ্ছে।
তিনি জানান, প্যাকেজে রয়েছে ২ লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ডিটারজেন্ট এবং ১ বোতল লিকুইড ডিশওয়াশ। এসব পণ্যের বাজারমূল্য ১ হাজার টাকা হলেও আসক ফাউন্ডেশনের সহযোগিতায় সেবা কার্ডের মাধ্যমে প্যাকেজটি মাত্র ৭৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আজ যেসব সুবিধাভোগীর হাতে সেবা কার্ডের মাধ্যমে পণ্য তুলে দেওয়া হয়েছে, ভবিষ্যতে কার্ডধারীরা আরও বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহযোগিতা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথিরা আসক ফাউন্ডেশন ও ন্যায্য বাজার লিমিটেডের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় আসক ফাউন্ডেশনের সহযোগিতায় ন্যায্য বাজারের সেবা কার্ডের পণ্য বিক্রয় উদ্বোধন

আপডেট : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬