০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান

বিবিসি বাংলা
  • আপডেট : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১৬৮ বার দেখা হয়েছে

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান।

তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিলে তেহরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত আছে –

  • শত্রুপক্ষের সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে
  • ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের যুদ্ধ যাতে চাপিয়ে দেওয়া না হয়, সেজন্য কার্যকর ও স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে
  • যুদ্ধে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে
  • পুরো অঞ্চলের সকল স্থানে, সংশ্লিষ্ট সকল গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ করতে হবে
  • হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে

ইরানের কর্মকর্তারা গত কয়েকদিন ধরে বলে আসছেন যে, তারা কোনো যুদ্ধবিরতি নয়, তারা যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায়।

তবে, ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, “ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

পাঁচ শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান

আপডেট : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬