বড়ইচারাতে শহীদ শরীফ ওসমান বিন হাদি ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠিত
- আপডেট : ১০:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৩৭২ বার দেখা হয়েছে
ঈশ্বরদী বড়ইচারাতে শহীদ শরীফ ওসমান বিন হাদি ও আপোষহীন নেতৃ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল জুলাই যোদ্ধাদের স্বরণে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বড়ইচারা বাজার এলাকার সকল জনসাধারণের আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয়। এই দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ইচারা বাজার সমিতির সভাপতি ও মোমিন মেডিকেল হলের পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মোমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার সম্মানিত শিক্ষক ও সমাজসেবক মোঃ তরিকুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজার সমিতির সেক্রেটারি মোঃ স্বপন আলী ও মাওলানা সোলায়মান হোসেন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক ও সমাজসেবক মোঃ তরিকুল ইসলাম বলেন, সমাজে একজন ভাল মানুষ হতে হলে সুনাগরিক হওয়াটা জরুরী। আর একজন সুনাগরিকের তিনটি গুণাবলি থাকে। এই তিনটি গুণাবলি যেমন বুদ্ধি, বিবেক ও আত্মসংযম হওয়া।
তিনি বলেন এই গুণাবলি গুলো নিজে আমল করতে পারলেই হাদির মত একজন ভাল দেশপ্রেমিক হয়ে উঠা সম্ভবপর। এই হাদিরা সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করতে একদিনে জন্মায় না। যুগে যুগে এমন হাদিরা নিজেদের জীবন বিসর্জন দিতে পিছপা হয় না।
পরিশেষে শহীদ শরীফ ওসমান বিন হাদি ও আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়াসহ জুলাই যোদ্ধাদের জন্য দোয়া ও আত্বার মাগফেরাত কামনা করা হয়।

























