মানিকনগরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট : ১১:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৫৯৪ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়ায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩.০০ ঘটিকার সময় এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
মানিকনগর পূর্বপাড়ায় ৬ নং ওয়ার্ডের কর্মী সমাবেশে জামায়াতের সভাপতি লতিফুর রহমান স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর ও ঈশ্বরদী-আটঘরিয়ার মেহনতি মানুষের আস্থাভাজন, সমাজ গড়ার বিনির্মাতা অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, ডাঃ মুনসুর রহমান সহ সলিমপুর ইউনিয়ন শাখার আমীর মোঃ তবিবুর রহমান এবং যুব বিভাগ সেক্রেটারি মোঃ শাহানুর ইসলাম প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে সলিমপুর ইউনিয়ন শাখার আমীর বলেন, জামায়াতে ইসলামী সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এই জন্য জামায়াতে ইসলামীর পক্ষে আমরা সবাই ভোট দিয়ে সৎ ও যোগ্য লোক নির্বাচিত করার মধ্যে দিয়ে সমাজ বিনির্মনে কার্যকরী ভূমিকা পালন করব। বিশেষ অতিথির বক্তব্যে সহ সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান আরও বলেন, ভোট আমাদের জন্য আমানত স্বরুপ। আগামী নির্বাচনে এই ভোট আমানত স্বরুপ ব্যবহারের মধ্যে দিয়ে নিজেদের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় যোগ্যতার পরিচয় দিতে হবে। যাতে করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিজেদের অগ্রণী ভূমিকা থাকে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বাংলাদেশে ৩৬ জুলাইয়ের মধ্যে দিয়ে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মান করে দেশের জনগন স্বস্তিতে থাকতে চায়। তাই দেশ বাসীকে বলেন, দেশে যে শান্তি বিরাজমান, মত প্রকাশের স্বাধীনতার উন্মোচন এই পরিবর্তনকে আগামী নির্বাচনে অব্যাহত রেখে নতুন ভাবে রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। যাতে এই বাংলাদেশে আর কোন জুলুমবাজের জন্ম না হয়। বাংলাদেশের মানুষ মারামারি চাই না, গোলাগুলি চাই না, চাঁদাবাজ ও দখলদারিত্ব চাই না। তাই সৎ ও যোগ্য প্রার্থী দেখার পাশাপাশি সুবিবেচনা করে আগামীর নির্বাচনে ভোটের অধিকার রক্ষা করতে হবে। পরিশেষে তিনি আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মানে সকলের অংশ গ্রহনের সহযোগিতা আশা ব্যক্ত করেন।
























